ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কুড়িগ্রামকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা জেলা প্রশাসক সিফাত মেহনাজ

শাহজাহান খন্দকার উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১১৭ বার পঠিত

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ বলেছেন, “কুড়িগ্রামকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
উন্নয়ন ও সেবা প্রদানে সবার অংশগ্রহণই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। প্রশাসন জনগণের সেবক হিসেবে কাজ করছে, যাতে সরকারি সকল সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন, উলিপুর, কুড়িগ্রাম।
আরও পড়ুন:




















