ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
কুড়িগ্রামে প্রগতির পথে’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯০ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশীতে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রগতির পথে”এর উদ্যোগে “প্রগতির পথে মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫” এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সম্মাননা স্মারক, সনদ বিতরণ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরোত্তর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নেওয়াশীর জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল আলীম, এফসিপিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, দিনাজপুর কর্পোরেট শাখার এজিএম জনাব আল মামুন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ হযরত আলী খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুল আলীম বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই বয়সে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবন অনেক সহজ হয়ে যায়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, পিতা-মাতার কথা শোনা এবং শিক্ষকদের সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সততা, পরিশ্রম ও শৃঙ্খলাকে জীবনের মূল শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকগণ প্রগতির পথে’র সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও নাট্যচর্চাসহ সহশিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে পারেন।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ হযরত আলী খন্দকার প্রগতির পথে’র বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরও এই কার্যক্রমে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রগতির পথে’র উদ্যোগে নেওয়াশী ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২৮ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ১০ জন শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব মুজিবুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রগতির পথে’র সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ জনাব বিজয় চন্দ্র বর্মণ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব আব্দুল আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন:























