ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

কুবির সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর নেতৃত্বে হৃদয়–তারিন

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৬৬ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর অষ্টম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই সেশনের শিক্ষার্থী তারিন সুমাইয়া। শুক্রবার (৭ নভেম্বর) সদ্য বিদায়ী সভাপতি উম্মে হাবিবা শান্তা ও সাধারণ সম্পাদক ফারিয়া রিমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক রহমান, রকিব আহমেদ ও রুমা রানী দেব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রনি মহাজন, শ্রাবণ ভৌমিক ও জয় রয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা ও উম্মে রুম্মান। কোষাধ্যক্ষ হয়েছেন সুমাইয়া আক্তার মিম এবং দপ্তর সম্পাদক মনিরা আক্তার শিলা। উপদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর রায় ও ময়ূরী ত্রিপুরা। প্রচার সম্পাদক হয়েছেন ফরহাদ কাউছার ও রিপন ভৌমিক। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়ামনি দেব ও মাহমুদা মিম। প্রশিক্ষণ ও পরিবেশনা সম্পাদক হয়েছেন ইমন চক্রবর্তী ও গায়েত্রী মণ্ডল। আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফফাত সাবরিন রিনি ও জান্নাতুল নাইমা দিয়া। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিথি দাস ও নাইমা ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত আলী, মাহমুদুর রহমান সিফাত, জয়ীতা বড়ুয়া, তালহা যুবায়ের, আরাফ রহমান পারভেজ, লিলয় কুমার দাস, সুজন সূত্রধর, কর্ণ চন্দ্র আচার্য্য, সায়েদ সুমন, মহসিনা আনজুম নোভা ও শুভ নাথ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন উম্মে হাবিবা শান্তা, ফারিয়া রিমি, জনি সরকার, অথিয়া পোদ্দার, আহেলি কানিত, সুমাইয়া আক্তার শিমু, জাহিদুল ইসলাম, জাওয়াদ উর রাকিন খান, শান্ত সরকার ও আমেনা ইকরা।
সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, “প্রতিবর্তনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জীবনের এক নতুন যাত্রার সূচনা। এই সংগঠন শুধু গান, নাচ বা আবৃত্তির জায়গা নয়—এটি তরুণদের স্বপ্ন, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তার মেলবন্ধন। আমি বিশ্বাস করি, সংস্কৃতি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। আগামী দিনে আমরা প্রতিবর্তনকে এমন এক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে প্রতিটি তরুণ তার প্রতিভাকে বিকশিত করে দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে। আমি সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানাই—চলুন একসাথে আমরা প্রতিবর্তনের মাধ্যমে এক সুন্দর, সংস্কৃতিমুখর সমাজ গড়ে তুলি।”
সাধারণ সম্পাদক তারিন সুমাইয়া বলেন, “প্রতিবর্তন সবসময়ই ক্যাম্পাসে সাংস্কৃতিক মনন ও চর্চাকে ধরে রাখার চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য থাকবে সবধরনের সংস্কৃতি ও বৈচিত্রকে সম্মান ও উদযাপন করা। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয়ে পরিমার্জিত রুচিবোধের বিকাশই আমাদের মূল লক্ষ্য এবং আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
উল্লেখ্য, নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুবির সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর নেতৃত্বে হৃদয়–তারিন

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫