ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কুমিল্লা থেকে কক্সবাজার যাবার পথে স্ব-পরিবারের ঝরলো ৫ প্রাণ !

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০ বার পঠিত

কুমিল্লা থেকে ঘুরতে যাচ্ছিলেন কক্সবাজারে।ছিলেন পরিবারের সবাই । কিন্তু বিধিবাম,গন্তব্যে পৌঁছানোর পথিমধ্যে চিরতরের জন্য থেমে গেল যাত্রা।পাণ হারান ৫ জন,আহত হয়েছেন আরও ৩জন।সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় যাত্রীবাহী বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনের প্রানহানি ঘটে।
নিহতরা কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের সদস্য।তারা হলেন, রয়েছেন ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম(৩৫), তার মা এবং শ্বাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪) এবং শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২)।গুরুতর আহত হয়েছেন পরিবারের কর্তা এনামুল হক পাটোয়ারী (৪৫), তাঁর ছোট কন্যা ও এক শ্যালক। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, এনামুল হক পাটোয়ারী চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫–৭৩৪৩) হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের ৫জন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:


















