ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কেশবপুরে মাছ ধরতে গিয়ে হার্ট স্টকে মৃত্যু

সুশান্ত কুমার মল্লিক, কেশবপুর (যশোর)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৬১ বার পঠিত

যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের খালের পাড়ে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের মধ্যে জনৈক শাহাদাত হোসেন এর ঘেরের পাশে চুয়াডাঙ্গা খালের পাড়ে থাকা একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি(৫৮)চিৎ অবস্থায় খেপলা জাল দুই পায়ের উপর পড়ে শুয়ে আছে এবং সে মৃত্যবরন করেছে। মৃত ব্যক্তির দেহের পাশে মাছ রাখার ডালীতে মাছ দেখতে পায় এলাবাসী। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত অজ্ঞাত ব্যক্তির ছবি ও ভিডিও প্রচার করে অনেকেই। তাৎক্ষণিক ঘটনাটি ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজনকে জানালে একপর্যায়ে কন্দর্পপুর গ্রামের সাজ্জাদ গাজী ছেলে আবু ইছা গাজী(২৫) খবর পেয়ে ঘটনাস্থলে আসেলে অজ্ঞাতনামা পুরুষ তার মামা হয় বলে সনাক্ত করে। তার শনাক্ত মতে কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত সামছের আলী গাজীর ছেলে মৃত মালেক গাজীর (৫৮) পরিবার বলেন তার হার্ট স্ট্রোক মৃত্যু হয়েছে।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরবর্তী তে থানা পুলিশকে সংবাদ দিলে কেশবপুর থানার এস আই লিটন দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়ভাবে ও মৃত্যের আত্বীয়স্বজনদের মাধ্যমে জানা যায় ভিকটিম মালেক গাজী(৫৮) পেশায় মাছ ধরা সহ কৃষিকাজ করতেন। মঙ্গলবার(১৮ মার্চ) অনুমান সকাল সাড়ে আট ঘটিকার সময় খেপলা জাল নিয়ে মাছ ধরার জন্য বাড়ী হতে বের হয়। সারা দিন খেপলা জাল ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে খেপলা জাল ফেলা অবস্থায় প্রাথমিক ধারনা মতে ষ্টোক করে মারা যান। লাশ শনাক্তকারী ভাগনে আবু ইছা গাজী বলেন, আমার মামা দীর্ঘদিন অসুখে ভুগছিলেন। হার্ট স্টক করে আমার মামা মৃত্যুবরণ করেছেন। আমাদের কোন অভিযোগ না থাকায় পুলিশ দাফন করার অনুমতি দিয়েছেন। কেশবপুর থানার এস আই লিটন দাস বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে মৃত্যের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরবর্তী পর্যায়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:






















