ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে দেবিদ্বারে এসডিআই-এর যাত্রা শুরু

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৩৩ বার পঠিত
এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বারে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)-এর নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকায় মুরাদনগর অঞ্চলের আওতাধীন এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসডিআই বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এসডিআই-এর সিনিয়র পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনিন হক, পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা ব্যবস্থাপক ওয়ায়েস মাসুম চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ ও জোনাল ম্যানেজার সৈয়দ হারুন অর রশিদ।
এসডিআই দেবিদ্বার শাখার ব্যবস্থাপক ফিরোজ আহমেদসহ মুরাদনগর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার জামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সামছুল হক উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, “আপনাদের অনেকেই নতুন ব্যবসা শুরু করেছেন। কাজের প্রতি ভালোবাসা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করলে অবশ্যই সফলতা আসবে। এসডিআই পরিবার সবসময় আপনাদের পাশে রয়েছে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে দেবিদ্বারে এসডিআই-এর যাত্রা শুরু

সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫