খুলনায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ!

- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৬ বার পঠিত

মঙ্গলবার আনুমানিক রাত দশটার দিকে রুপসা উপজেলার আইচগাতী এলাকায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে একদল দুর্বৃত্তরা ৫/৬ টি মোটর সাইকেলে এসে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। রূপসা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ২টা ককটেল নিক্ষেপ করেছে। পরে লোকজনে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দলের নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান ৮ টি মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমা ও গুলির শব্দ শুনতে পায় তারা। স্থানীয়রা একত্রিত হয়ে বের হলে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তারা আরও বলেন, ঘটনার পরপর রূপসা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আলামত সংগ্রহ করেছেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হামলার প্রতিবাদে আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের নেতারা। অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।


















