ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ঝুটের গোডাউনে আগুন

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৬২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে তিনটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর রাত ৪টা দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত চারটার দিকে সুমনের গোডাউন থেকে আগুনে সূত্রপাত হয়। বিভিন্ন শিল্পকারখানার পরিত্যক্ত মালামাল ও কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রশিদ ও রফিকের গোডাউনে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে কালিয়াকৈর থেকে ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ির থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঝুটের গোডাউনে আগুনের খবর পেয়ে প্রথমে দুই ইউনিট ও পরে আরো দুই ইউনিটসহ মোট চার ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:

















