ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে শর্টগানসহ গ্রেফতার-২

মৃণাল চৌধুরী সৈকত
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৩৩ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত: গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ কর্তৃক মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে টঙ্গী থেকে দেশীয় তৈরি শর্টগানসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিসি ডিবির নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করাকালীন গোয়েন্দা পুলিশের দলটি তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগীতায় ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাব্বি সরকার (২৬), পিতা- মোঃ মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মোঃ লোহাস মিয়া, সাং- বড় খয়ের, থানা- পূবাইল, গাজীপুর।
গ্রেফতারের পর মোঃ রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেনটঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে শর্টগানসহ গ্রেফতার-২

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬