ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

গাজীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্যু আহত-৪

হাছিবুল হাছান হাছিব
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৭১ বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। নিহত নেয়ামুল শেখ (২২) জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ)রাতে উপজেলার নোয়াপাড়া দোলান বাজার আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আহতরা হলেন, নেয়ামুলের বোন নাদিয়া (১৮), মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) ও জাহাঙ্গীরের ছেলে পলাশ আল আমিন (১৯)। তারা দুজনই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে নোয়াপাড়া সড়ক ধরে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্যু আহত-৪

সর্বশেষ পরিমার্জন: ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫