ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক এম এ মুহিতের নেতৃত্বে এ র্যালি শহরজুড়ে প্রদক্ষিণ করে।
র্যালিটি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস.আর. প্লাজায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।
নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালির প্রতিটি ধাপ।
র্যালি শেষে এস.আর. প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত বলেন—“যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাহক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের এই সময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও সংগঠিত হতে হবে।”
তিনি আরও বলেন—“যুবদলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকবো।”
অনুষ্ঠানে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার জাগরণে এক উৎসবে।
আরও পড়ুন:



















