ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
চাটখিলে ভূমি অফিসে ভূমি সেবা পাচ্ছেন না সেবাপ্রার্থীরা

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী):
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৬১ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলা ভূমি সেবাপ্রার্থীরা গত ৬ মাস ধরে ভূমি সেবা পাচ্ছেন না। এতে করে ভূমি ক্রয়-বিক্রয়, জমাখারিজ, ভূমি হস্তান্তর, ভূমি কর সংক্রান্ত বিষয়ে নানা জটিলতায় ভুগছে সেবাপ্রার্থীরা। এছাড়া ভূমি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর অসৌজন্যমূলক আচরণ, প্রত্যেক কাজে টাকা দাবি, দাবিকৃত টাকা নিয়েও যথাসময়ে কাজ না করায় সেবা প্রার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন লোকজন ভূমিসেবা না পেয়ে চাটখিল প্রেসক্লাবে এসে বিভিন্ন অভিযোগ করে থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৬ মাস আগে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান গত (২৯ এপ্রিল) হঠাৎ বদলী হয়ে চাটখিল ত্যাগ করেন। তার কিছুদিন পরপরই তার স্থলে নিশাত ফারাবী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি সেবাপ্রার্থীদের সঠিক সেবা না দিয়ে হয়রানি করতে থাকে। এরপর গত (১০ আগস্ট) তিনি ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়ে কর্মস্থল চাটখিল ত্যাগ করেন। কাগজে কলমে তার অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে থাকলেও তিনি উপজেলা চেয়ারম্যান, পৌর প্রশাসক সহ বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় ভূমি অফিসে তেমন সময় দিতে পারছেন না। তাই দিনের পর দিন সেবা প্রার্থীরা সেবা না পেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া ভূমি অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (নাজির) মোঃ জসিম উদ্দিন (লম্বা জসিম) টাকা নিয়েও যথাসময়ে কাজ না করিয়ে মানুষকে হয়রানি করে। কেউ এর প্রতিবাদ করলে প্রতিবাদ কারীদের নাজেহাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন এখানে থেকে ভূমি অফিসে কাজকর্মের ব্যাপারে স্থানীয় কয়েকজনকে তার দালাল হিসেবে নিয়োগ করে। সেবা প্রার্থীরা তার সাথে কথা বলতে চাহিলে তিনি দালাল দেখিয়ে দেন।সেবাপ্রার্থী ফাওড়া গ্রামের মোজাম্মেল লিটন, রামদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা, পৌরসভার সুন্দরপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, পরকোট গ্রামের ব্যবসায়ী মাসুদ মধু, দশঘরিয়া গ্রামের রিপন ভূমি অফিসের বিরুদ্ধে এসব হয়রানি ও ফাইল ঠেকিয়ে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন। এই ব্যাপারে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন (লম্বা জসিম) তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সেবা প্রার্থীদের যে কোন বিষয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
আরও পড়ুন:


















