ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৪৩ বার পঠিত

চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে (সভাকক্ষে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মহড়া আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (অঃ দাঃ)।
আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদীদল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, বন বিভাগের কর্মকর্তা ফেদোস হোসেন, চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রিপোন হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেদৌস আরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান সহ প্রমুখ। মহড়া কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের চৌগাছা স্টেশনের সদস্যরা। এতে উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:




















