ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জনসংযোগে ব্যস্ত সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

মোঃ শাহ্ আলম, ঝিনাইগাতী (শেরপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৪৮ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাজুড়ে ব্যস্ত সময় পার করছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

তিনি দিন-রাত দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাতীয়তাবাদী ইউনিয়ন ও উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন। এসব সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন এবং দলের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রুবেল বলেন, “আগামী নির্বাচনে মহিলা দলের নেত্রী ও কর্মীদের কেন্দ্রভিত্তিকভাবে সক্রিয় থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন, মানুষকে জাগ্রত করুন।”

তিনি আরও বলেন, “আমি এই আসনের তিনবারের এমপি। গত ১৭ বছর শেখ হাসিনার শাসনে হামলা, মামলা ও নির্যাতনের কারণে আপনাদের পাশে থাকতে পারিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্টে হাসিনার পতনের পর থেকে আবারও স্বাধীনভাবে মানুষের পাশে থাকতে পারছি।”

স্থানীয় মহিলা দলের একাধিক নেত্রী ও কর্মী জানান, মাহমুদুল হক রুবেল একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। দলের সংকটময় সময়ে তিনি বিএনপির হাল ধরে কর্মীদের পাশে থেকেছেন। তাঁদের দাবি, যদি তাঁকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে শেরপুর-৩ আসনে বিএনপি পুনরায় বিজয়ী হয়ে হারানো গৌরব ফিরে পাবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জনসংযোগে ব্যস্ত সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

সর্বশেষ পরিমার্জন: ০৯:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫