ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬
জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন

ইসলামপুর প্রতিনিধি, (জামালপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি, (জামালপুর): বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর-এর সার্বিক সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে মানিকগঞ্জ ও নরসিংদী দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী, জামালপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ক্রিকেট আমাদের দেশের জন্য একটি বড় গর্ব ও অর্জন। তোমাদের প্রত্যেকেরই নিশ্চয় জাতীয় দলে খেলার স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে সামনে রেখেই তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করছো এবং নিজেদের প্রস্তুত করছো। খেলাধুলায় অবশ্যই স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে হবে এবং শিখতে হবে শৃঙ্খলা ও সহনশীলতা। খেলায় জয়-পরাজয়ের উত্তেজনা থাকবে—এটাই স্বাভাবিক।
তিনি আরও বলেন, আমি আশা করি এখানে সুন্দর ও উপভোগ্য খেলা হবে। ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের মধ্য থেকে কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে। তখন তোমাদের খেলতে দেখার স্মৃতি আমাদের জন্যও আনন্দের হবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, আজকের সকালটি অত্যন্ত সুন্দর ও মিষ্টি একটি সকাল। আজকের দিনটি ক্রিকেট খেলার জন্য খুবই উপযোগী। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি, দুই দলের মধ্যে একটি চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবো। তিনি আরও বলেন, ভালো খেলার চেষ্টা করতে হবে। সবাই জাতীয় দলে বা বড় বড় ক্লাবে খেলবেন। যদি নাও খেলতে পারেন জীবনের কোনো এক সময়ে আপনি বলতে পারবেন—আপনি একজন খেলোয়াড় ছিলেন। এই পরিচয়টি সবাই গর্বের সঙ্গে স্মরণ করে। এগুলো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে। জামালপুর একটি অতিথিপরায়ণ জেলা এবং এখানে খেলাধুলার জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উভয় দলের কোচবৃন্দ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।




















