ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক জেসমিন আক্তার আর নেই। রোববার বিকাল ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রভাষক ছিলেন।
জেসমিন আক্তারের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন।
বাংলাদেশের ভারোত্তোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন জেসমিন আক্তার। তার মৃত্যু দেশের ভারোত্তোলন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ক্রীড়া প্রতিবেদক 






















