ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঘুমধুমে গরুর বাজারে অবৈধ হস্তক্ষেপ

জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৯ বার পঠিত
বিশেষ প্রতিনিধি:   বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নে গরুর বাজারে অবৈধ হস্তক্ষেপ, ভুয়া তথ্য প্রদান এবং বান্দরবান জেলা পরিষদে জালিয়াতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ মে) সকাল সাড়ে ১২টার দিকে ঘুমধুম-তুমব্রু সড়কের ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়ার হেডম্যান পাড়ার প্রবেশমুখ এলাকায় স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।ঘুমধুম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর বশরের নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন মাস্টার সাজেদ উল্লাহ,বিএনপি নেতা আবদুর রহিম ভূট্রো,বিএনপি কর্মী সিরাজুল হক, যুবদল নেতা নুরুল আবসার, সালাউদ্দিন,রুবেল সহ স্থানীয় অর্ধশতাধিক এলাকাবাসী। এসময় বক্তারা অভিযোগ করেন, খাইরুল আমিন নামের এক মাদক কারবারি দীর্ঘদিন ধরে গরুর বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে প্রভাব বিস্তার ও বিভিন্ন দপ্তরে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউছুপ বলেন,আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। গরুর বাজার নিয়ে কোনো ব্যক্তি যেন একক আধিপত্য বিস্তার করতে না পারে। প্রশাসন সঠিক তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।আরেক এলাকাবাসী আবদুর রহিম বলেন, ঘুমধুমের মানুষ সবসময় শান্তি
ও সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা চাই বাজারটি নিয়ম-নীতির মাধ্যমে পরিচালিত হোক এবং সাধারণ ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে।
সমাবেশে বক্তারা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘুমধুমে গরুর বাজারে অবৈধ হস্তক্ষেপ

জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬