পাইকগাছা
শিশুদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৮ বার পঠিত

সোহেল রানা, (খুলনা) পাইকগাছা: পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া (মিনহাজ বাজার) এলাকায় কয়েকজন শিশুকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় কপোতাক্ষ নদের পাড়ে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। অভিযোগ রয়েছে, এ সময় এলাকার তোফিক ঢালী (৫০) শিশুদের খাবারের লোভ দেখিয়ে নৌকায় নিয়ে যান। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখতে বলেন। শিশুরা এতে অস্বীকৃতি জানালে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী শিশুদের পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি শিশুদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং বিষয়টি কাউকে জানালে দা দিয়ে কেটে নদীতে ফেলে দেওয়ার হুমকিও দেন। পরে শিশুরা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
এ ঘটনায় মারিয়া (১০), আনিসা (৮), সেলিনা (১১), জয়নাব (৮) ও তাহুরা (৯) নামে পাঁচ শিশুর পরিবার স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। তবে কোনো সমাধান না হওয়ায় পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্ত তোফিক ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সাংবাদিকদের জানান, “আমার স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত নন।”
এদিকে স্থানীয় এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজ করার সাহস না




















