মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-ছেলে

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১০ বার পঠিত

বোনের বাড়ি থেকে ফেরার পথে আর বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের। ফেনীর লালপোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্স চালক নুর আলম ও তার ছেলে নুর হাসনাত নিরব। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার খবরে সোনাগাজীর রাজাপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর হাজী শফিউল্লাহ বাড়ির মৃত নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে নুর হাসনাত নিরব (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নুর আলম, তার ছেলে নিরব ও ভাগিনা আফজাল হোসেন মিঠু (২৫) বাড়ি ফিরছিলেন। পথে “নিউ দাউদকান্দি এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















