ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

নগর উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২৩ বার পঠিত
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সিটি করপোরেশন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে এবং নাগরিক সেবার মান আরও বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতায় রাজশাহীকে সবুজ, সুন্দর, স্বাস্থ্যসম্মত ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই বর্তমান লক্ষ্য।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের  দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে রাজশাহীকে দেশের অন্যতম আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। রাসিক প্রশাসক সাংবাদিক নেতাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, নগর উন্নয়নে জনগণের মতামত ও গণমাধ্যমের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে আরও পরিচিত করতে গাছের পরিচর্যা ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। আগামী বর্ষা মৌসুমে নগরজুড়ে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব হয়।
নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। মশক নিধনে নিয়মিত ফগার স্প্রে পরিচালনা করা হচ্ছে এবং নগরীর বিভিন্ন সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজও চলছে। এছাড়া নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য বাড়ি বাড়ি লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে। এসব কার্যক্রমের ফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় রাসিক প্রশাসক নগর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক নগরীতে গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ, মশিউর রহমানসহ বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নগর উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাসিক প্রশাসকের

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬