ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবি স্থানীয় সন্ত্রাসী মনির হোসেনের।

বিশেষ প্রতিনিধি: মোঃ রায়হান মাহামুদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৩ বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব প্রবাসী ও  ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থাণীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। ৯ মে সকালে জনতার কণ্ঠ ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিম-সহ আরো অনেকে পোস্টে কমেন্ট করেন।
বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়ীতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা বাড়ীর মূল গেইট ভাংচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। প্রবাসী ইব্রাহিম আত্মরক্ষায় ৯৯৯ এ কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১১ মে একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন (নং ৫৪৫)। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবি স্থানীয় সন্ত্রাসী মনির হোসেনের।

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬