ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

পল্লবীতে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১০ বার পঠিত

মোঃ রায়হান মাহামুদ, বিশেষ প্রতিনিধি:   ঢাকার পল্লবীতে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী, পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী পল্লবী শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ মৌসুমী কবির, ডাঃ মনোজ সিনহা, ডাঃ বাপ্পি, ডাঃ সানোয়ার হোসেন, ডাঃ রায়হানুল হক এবং ডাঃ মিরাজ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পল্লবী শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ বাহাউদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির আহমেদ, হিসাবরক্ষক মোশারফ হোসেনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংস্থার কর্মকর্তারা জানান, শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু এবং সকল বয়সী হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় পিএমকে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পল্লবীতে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬