ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

মিরপুর শাখায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৫ বার পঠিত

মোঃ রায়হান মাহামুদ, বিশেষ প্রতিনিধি:   ঢাকার মিরপুর শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী ও চশমা বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) দিনব্যাপী মিরপুর শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ মেরাজ হোসেন, ডাঃ সানোয়ার হোসেন, ডাঃ মনোজ সিনা, ডাঃ রায়হানুল হক এবং ডাঃ মৌসুমী কবির।

এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব ইকরামুল হক, মিরপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ নবী হোসেন এবং হিসাবরক্ষক মোঃ নাসির আহমেদ পিয়াসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রোগ্রাম ম্যানেজার ইকরামুল হক বলেন, পিএমকে’র সকল শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হেমায়েতপুর জোনের মিরপুর শাখায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চোখের ড্রপ ও পাওয়ারের চশমা বিতরণ করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক নবী হোসেন বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান তারই অংশ।

এছাড়া সহকারী প্রোগ্রাম ম্যানেজার বাহাউদ্দিন বলেন, প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে চায় পিএমকে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকে’র প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল স্যার এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মিরপুর শাখায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬