ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিজিবির অভিযানে ভারতীয় স্ক্যাপ সিরাপসহ আটক-২

বিশেষ প্রতিনিধি, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
বিশেষ প্রতিনিধি, নীলফামারী:   নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ স্ক্যাপ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালাপাড়া বিজিবি কোম্পানী সদর। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বালাপাড়া বিজিবি কোম্পানী সদর-এর হাবিলদার মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ছাতনাই এলাকায় নিয়মিত টহল ডিউটি করছিলেন। বিজিবির গোয়েন্দা সদস্যদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, দুইজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ঠাকুরগঞ্জ বাজার এলাকা থেকে ডিমলার দিকে ভারতীয় মাদক নিয়ে আসছে।
সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্ত মেইন পিলার ৭৮৯/৮-এস এর প্রায় ৮০০ গজ পূর্বদিকে মধ্য ছাতনাই গ্রামের কালিমন্দির সংলগ্ন এলাকায় অবস্থান নেন। পরে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী সেখানে পৌঁছালে তাদের থামার সংকেত দেওয়া হয়। তবে তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন পশ্চিম ছাতনাই (ঘাটের পাড়) এলাকার মোঃ মনির ইসলাম (২৬), পিতা-মোঃ হায়েদ আলী এবং একই এলাকার মোঃ কামরুজ্জামান (২০), পিতা-মোঃ জহির উদ্দীন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মনির ইসলামের কাছ থেকে ২ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে কামরুজ্জামানের কাছ থেকে ৮ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ এবং একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি হিরো হোন্ডা সিডি-১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার পরিমাণ “Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup” জাতীয় ভারতীয় স্ক্যাপ সিরাপ ছিল। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪ হাজার ৬০০ টাকা।
আটকের পর বিজিবি সদস্যরা ধৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ডিমলা থানায় সোপর্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বালাপাড়া বিজিবি কোম্পানী সদর সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিজিবির অভিযানে ভারতীয় স্ক্যাপ সিরাপসহ আটক-২

সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬