ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১০ বার পঠিত

পিরোজপুর অফিস ::আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। ‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস। ‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। ‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬