ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ‎‎​জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া জেলা পূর্ব শাখা। বুধবার (৫ আগস্ট) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎​বিকেল সাড়ে ৫টায় মাঝিড়াস্থ বায়তুর রহমান জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎​
‎বগুড়া জেলা (পূর্ব) শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। ​তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত একটি ঐতিহাসিক বিজয়। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই জুলাই সনদ প্রণীত হয়েছে। এটি বাস্তবায়ন করা কোনো করুণা নয়, বরং জনগণের দাবি।” অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশ গঠনে এই সনদের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
‎সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি জোবায়েদ আহম্মেদ নাহিদ, ফিরোজ আহমেদ ও হাবিবুর রহমান এবং বগুড়া জেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান। এছাড়াও শাজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী ও সারিয়াকান্দি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী। ​মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬