ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৪১ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী :
রাজবাড়ীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।
 বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, একই স্থানে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
তিনি বলেন, “দেশের জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ হুমকির মুখে। জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ।
এছাড়াও তিনি ৫ দফা দাবি তুলে ধরেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট আয়োজন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।
এ সময়, সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সাধারণ সম্পাদক  আলীমুজ্জামান, রাজবাড়ী-২ আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সদর উপজেলার আমীর মাওলানা সৈয়দ আহমেদ খান প্রমুখ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫