ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৬৩ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে ৪টার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:
মৃণাল চৌধুরী সৈকত