ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
তরুণ প্রজন্মের নতুনত্বের আশার প্রতীক; এডভোকেট মোঃ অহিদুল ইসলাম অপু

আবু সাঈদ তুষার, ঢাকা
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৮ বার পঠিত

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ অহিদুল ইসলাম অপু সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি নলছিটি-ঝালকাঠি-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির তরুণ প্রজন্মের অন্যতম পরিচিত মুখ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণে সমৃদ্ধ এই তরুণ রাজনীতিক গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
তিনি সুবিদপুর ইউনিয়নের সম্মানিত মুন্সি পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ এডভোকেট অপু ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ছাত্রজীবনে নির্যাতন ও হামলার শিকার হয়েও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে তিনি রাজপথে ছিলেন নির্ভীক। তাঁর আদর্শ ও ত্যাগ তরুণ প্রজন্মের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
অহিদুল ইসলাম অপু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের আশার প্রতীক। গরিবের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। তরুণ প্রজন্ম বিশ্বাস করে নলছিটি-ঝালকাঠি-০২ আসনে যদি এই তরুণ নেতা মনোনয়ন পান, তবে এলাকার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা ঘটবে।
আরও পড়ুন:



















