ডেস্ক রিপোর্ট : নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের দেশে আসা বা না আসা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তাকে দেশে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলেও জানান তিনি।
ডা. জাহেদ আরও বলেন, তসলিমা নাসরিন যদি অতীতে তার বিরুদ্ধে হওয়া কোনো নিপীড়ন বা হয়রানির বিষয়ে আদালতের আশ্রয় নিতে চান, তবে প্রচলিত আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। একই সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাপ্য সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে।
এ সময় তিনি দাবি করেন, বর্তমান সরকার কোনো ভূরা

নাগরিক ডেস্ক রিপোর্ট 




















