ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

  • Mrinal chowdhury saykat
  • সর্বশেষ পরিমার্জন : ০২:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ বার পঠিত

সিনি: স্টাফ রিপোর্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‌‌‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ১ অক্টোবর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত  সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ২৯ অক্টোবর প্রাথমিকের শিক্ষকদের যোগদান শুরু হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল

03 August 2026

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪.৮% পদই শূন্য,ভোগান্তিতে রোগীরা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সর্বশেষ পরিমার্জন : ০২:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬