ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
দীর্ঘ প্রতীক্ষার অবসান

কালীগঞ্জ-গুলিস্তান রুটে চালু ‘কেটিএল’ বাস সার্ভিস

মোঃ রায়হান মাহামুদ:   রাজধানী থেকে মাত্র অল্প দূরত্বে অবস্থান করেও সরাসরি বাস সার্ভিসের অভাবে বছরের বছর এই দুর্ভোগ বয়ে বেরিয়েছেন কালীগঞ্জ উপজেলার মানুষ। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় উদ্বোধন করা হয় কালীগঞ্জ-গুলিস্তান সরাসরি কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড(কেটিএল) বাস সার্ভিস। স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাস মালিক, পরিবহন শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কেটিএল পরিবহন সূত্র জানায়, প্রতিদিন ২০টি বাস দেওপাড়া ফেরিঘাট থেকে কালীগঞ্জ বাজার, টঙ্গী ও আব্দুল্লাহপুর হয়ে সরাসরি গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। এতে প্রতিদিন রাজধানীমুখী হাজারো যাত্রীর সময়, খরচ এবং ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে সচেতন নাগরিক কবির খান বলেন, কালীগঞ্জে সরাসরি বাস চালুর দাবি নতুন নয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবিতে সোচ্চার ছিলেন। এতদিন সরাসরি বাস না থাকায় যাত্রীদের পথে একাধিকবার যানবাহন বদলাতে হতো। এতে সময় যেমন নষ্ট হতো, তেমনি গুনতে হতো অতিরিক্ত ভাড়া।
স্থানীয় ব্যবসায়ী সাব্বির আহমেদ বলেন,রাজধানীর এত কাছে থেকেও যাতায়াতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম। সরাসরি বাস চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন চলাচল অনেক সহজ হবে।
স্থানীয় বাসিন্দা ফারিয়া আক্তার বলেন, কালীগঞ্জের মানুষের বহুদিনের স্বপ্ন ছিল সরাসরি বাস সার্ভিস। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। আমরা সত্যিই আনন্দিত।
স্বেচ্ছাসেবক গাজী রোকন বলেন, বাস সার্ভিস চালু হওয়া অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে স্থায়ী সুফল পেতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক দ্রæত চার লেনে উন্নীত করা জরুরি। বিশেষ করে কাপাসিয়া রোড এলাকায় যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, কেটিএল পরিবহনের যাত্রা শুরু কালীগঞ্জবাসীর জন্য আনন্দ ও স্বস্তির খবর। তিনি আশা প্রকাশ করেন, এই সার্ভিস মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে। তিনি বাস মালিক ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং আস্থা নিশ্চিত করতে সব নিয়ম-নীতি মেনে শৃঙ্খলাপূর্ণভাবে বাস পরিচালনা করতে হবে।
স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার আগে কালীগঞ্জ-ঢাকা রুটে কেটিএল পরিবহনের বাস চলাচল করত। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেই সার্ভিস বন্ধ হয়ে যায়। তিনি বলেন, প্রায় দেড় বছর আগে বাস মালিক ও প্রশাসনের কর্মকর্তারা আমার সঙ্গে সরাসরি বাস চালুর বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ কেটিএল পরিবহনের উদ্বোধনের মধ্য দিয়ে কালীগঞ্জবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ হলো। আমি বিশ্বাস করি, এই সার্ভিস মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দীর্ঘ প্রতীক্ষার অবসান

কালীগঞ্জ-গুলিস্তান রুটে চালু ‘কেটিএল’ বাস সার্ভিস

সর্বশেষ পরিমার্জন : ১২:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬