ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

থানায় জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পোড়াতে সাধারন মানুষ আতঙ্ক

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় থানা মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের বেপারী পাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উদ্ধারকৃত এসব পলিথিন সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদ–এর উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ও যৌথ বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এক পর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

থানায় জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পোড়াতে সাধারন মানুষ আতঙ্ক

সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬