দালালের খপ্পরে শতাধিক রাশিয়ায় আটকা তরুণরা

- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১১৫ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): রাশিয়ায় কর্মসংস্থানের কথা বলে বেকার তরুণদের লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মেলেছে। কয়েক মাসে প্রায় শতাধিক তরুণ কর্মের সন্ধানে ইসলামপুর থেকে পরিবারের ধার করা অর্থ নিয়ে রাশিয়ার পাড়ি জমান। ইসলামপুরের মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত সে সময়ের এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য এস.এম শাহীনুজ্জামানের শাহীন তত্ত্বাবধানে।
কাজ না পাওয়া রাশিয়া প্রবাসীরা দালালের খপ্পরে পড়ে এখন অনেটায় দিশেহারা,,, পরিবার পরিজনের এখন দুশ্চিন্তা… ঋণ করা অর্থ ফেরত দিমু কেমনে?
ভুক্তভোগী প্রবাসীদের অভিযোগ ইসলামপুরে একসময়কার এমপি প্রার্থী এস.এম শাহীনুজ্জামান রাশিয়ায় বেকার তরুণদের কর্মসংস্থানের কথা বলে তার ভাই পাইলটের কাছে রাশিয়ায় কোম্পানিতে চুক্তিভিত্তিক কাজ করতে লোক পাঠায়। ডলার হিসাবে রাশিয়ায় বাংলাদেশের টাকায় মাসে ৭০,০০০ টাকা বেতন দেওয়ার প্রলোভনে জনপ্রতি চার লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার নেওয়ার অভিযোগে দালালের খপ্পরে দিশেহারা জামালপুর জেলা তথা ইসলামপুরে শতাধিক রাশিয়াগামী প্রবাসী।
রাশিয়াগামী ইসলামপুর থেকে যাওয়া প্রবাসীদের বিস্তর অভিযোগ এখানে (রাশিয়ায়) চাকুরীর বদলৌতে জোড় পূর্বক কাজ করানো, শারীরিক ও মানসিকভাবে ভয় ভীতি দেখানো, কেমিক্যালের ধোঁয়ায় অসুস্থতা সহ নানাবিধ অভিযোগের প্রমাণ মেলেছে”।
এদিকে সাকিবুর রহমান স্মরণ নামে একটি ফেসবুক আইডি থেকে বুধবার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের চোখে পড়ে। চোখে পড়া ভিডিওটি অনেকে সোশাল মিডিয়ায় শেয়ার দিতে দেরী করছেন না ?
রাশিয়া প্রবাসী তরুণদের সে মূহুর্তের ভিডিওটি এখন রীতিমতো ভাই/রাল ..




















