ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৪০ বার পঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইনচার্জ মো. মোর্শেদ আলম, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ রুবেল, মো. মোস্তফা, নুরুজ্জামান প্রমুখ। পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদের অর্থায়নে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে এ দিন কম্বল বিতরণ করা হয়।




















