ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

দেবিদ্বারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে UHFPO

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৩৫ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ চলমান রয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সম্মানিত ইউএইচএফপিও (UHFPO) ডা. মো: মহিবুস ছালাম খান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাদাত ইরতিশাম, মেডিকেল টেকনোলজিস্ট (EPI) মো: জসিম উদ্দীন সরকার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: রুহুল আমিন এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো: রফিক।
পরিদর্শনকালে তারা দেবিদ্বার পৌরসভার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। ৩১নং আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকাদানের পর ডা. মো: মহিবুস ছালাম খান ও টিকাদান কর্মীরা শিশুদের সঙ্গে ছবি তুলেন।
এছাড়াও তিনি বড়আলমপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানে চলমান টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যসেবা বিষয়ক খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফলভাবে এগিয়ে নিতে মাঠপর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে UHFPO

সর্বশেষ পরিমার্জন: ০২:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫