ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক আহত

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৫৭ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী রবিউল হাসান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মারাত্মকভাবে আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছগুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র নাগরিক ভাবনাকে জানায়, কংশনগরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রবিউল হাসানের মৃত্যু হয়। তিনি উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
আহত সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত অজিদ মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে কংশনগর বাজারের আড়তে মাছ আনতে যাওয়ার পথে রবিউল দুর্ঘটনার শিকার হন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান নাগরিক ভাবনাকে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক সিএনজি যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক আহত

সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫