ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৭৫ বার পঠিত
এম.জে.এ মামুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মামুনুর রশিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাত চারটার দিকে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মামুনুর রশিদ স্থানীয় মৃত হাজী মস্তাজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালঘরে গরুর চিৎকার শুনে মামুন সেখানে যায়। গরুগুলোকে খাদ্য দেওয়ার পর ঘরে ফেরার সময় হঠাৎ পায়ে সাপের দংশন অনুভব করেন তিনি। দ্রুত বড় ভাই রহিমকে বিষয়টি জানান এবং পরে পরিবারের সদস্যরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা ঝাড়ফুঁক করার পর দাবি করেন— “এখন আর কোনো সমস্যা নেই, বিপদমুক্ত।”
কিন্তু কিছুক্ষণ পরই তার অবস্থার অবনতি হলে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে নেওয়ার পর চান্দিনা থেকে আরও একদল ওঝা আনলেও তারা জানায়— “এখন আর কিছু করার নেই।”
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “সাপের দংশনে একজনের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫