ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৭২ বার পঠিত
শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি পরিবারের বা দলের ক্ষতি নয়, এটি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ দেশনেত্রীর নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।১৭ জানুয়ারি শনিবার সন্ধ্যার  রাজধানীর ডেমরায় মিরপাড়া এলাকায় বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
 মীরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা মোঃ আবুল হাসেম ও রফিকুল ইসলাম রফিক। আরো উপস্থিত ছিলেন আব্দুল হাই, শাওন মোল্লা, আক্তার হোসেন, জিয়া, রাজু আহমেদ,আশরাফুল ইসলাম তুহিন,ফরহাদ আহমেদ প্রকাশ, আল আমিন সরকার,৬৯ নং ওয়াড ছাত্রদলের সাবেক আহ্বায়ক আকাশসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রনি আরও বলেন, সংকটময় সময়ে বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর মৃত্যু দেশের রাজনীতিতে একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হবার নয়।
এ সময় তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে । পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে ৬৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি

সর্বশেষ পরিমার্জন: ০১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬