ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দেশের প্রতিটি শিশুর সুস্বাস্থ্য বিকাশ অগ্রাধিকার: নজরুল ইসলাম মঞ্জু

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৩৭ বার পঠিত
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:  খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই। তাই শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি।
নগরীর ১৬নং ওয়ার্ড কার্যালয় অডিটরিয়ামে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত “লাইভলীহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (সিআইডিসিএ) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় নগরীর ১৬টি ওয়ার্ডের ১৮টি সিডিসিতে পুষ্টি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষা ও ব্যবসা সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কিশোরীদের জন্য হাইজিন কিট, অগ্নি নির্বাপক যন্ত্র এবং সোলার লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৮৩৪ জন সুবিধাভোগীকে পুষ্টি সহায়তা প্রদান করা হচ্ছে।
এছাড়া ২১০ জন কিশোরীকে হাইজিন কিট এবং ৮৩৪ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৪ জন বেকার মেয়েকে কম্পিউটার প্রশিক্ষণ এবং ৫৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীকে সেলাই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে।
কেসিসি প্রশাসক আরও বলেন, সুবিধাবঞ্চিত নারীদের বিশেষ সহায়তা দিতে সরকার “ফ্যামিলি কার্ড” কার্যক্রম চালু করেছে। ইতোমধ্যে মহানগরীর একটি ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ডে তা বাস্তবায়ন করা হবে। এতে নারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। এছাড়া কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টি সামগ্রী বিতরণ করেন। পরে তিনি কেসিসির রাজবাঁধ ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শন করেন এবং সেখানে নির্মাণাধীন ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেশের প্রতিটি শিশুর সুস্বাস্থ্য বিকাশ অগ্রাধিকার: নজরুল ইসলাম মঞ্জু

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬