ধামরাইতে মুগ্ধতা ছড়াচ্ছে সরিষা ফুলের জমি

- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৫৭ বার পঠিত

রাশেদ মাহমুদ, ধামরাই:
ধামরাই রুপনগর এলাকায় কয়েক শত বিঘা জমিতে সরিষার চাষ হয়েছে। সরিষা ফুলের জমি দেখতে প্রতিদিন ভীড় করছে শত শত দর্শনার্থী। ধীরে ধীরে পর্যটন কেন্দ্রের রূপ নিচ্ছে এই রূপনগর। বিকেল হলে মুখরিত হয়ে ওঠে মানুষের ভিড়ে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় দূর-দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। নানা শ্রেণী পেশার লোক দর্শনার্থী হিসেবে দেখা যাচ্ছে। ধামরাই থানার উদ্যোগে নিয়মিত পুলিশের টহল বিদ্যমান রয়েছে। ছোট-বড় রেস্টুরেন্ট সহ হরেক রকমের খাবারের দোকান এখানে লক্ষ্য করা যায়। তবে বর্ষাকালে এর চিত্র ভিন্ন তার কারণ বর্ষাকালে অনেক পানি থাকায় সেখানে পানি দেখতে ঘুরতে আসে বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং ডিঙ্গি নৌকা নিয়ে তারা ঘুরতে পছন্দ করে। ছোট বাচ্চাদের জন্য এখানে খেলার সরঞ্জামাদি রয়েছে। যাতে সহজে ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা উপভোগ করতে পারে। শহরের কাছাকাছি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটে আসছে এই উন্মুক্ত স্থানে। দিন দিন স্থানটি আশেপাশের মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠছে ও পর্যটন কেন্দ্রের রূপ নিচ্ছে।























