নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা প্রকল্প পরামর্শক ও সাবেক যুগ্ম সচিব হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন।
ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা প্রোগ্রাম অফিসার সাদিয়া বিনতে ছালেহ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, লাকসাম রেলওয়ে জংশন টি.টি ইন্সপেক্টর মহি উদ্দিন মুকুল, নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুবুল আলম সিজার, সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর মন্টু, পৌরসভা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সোহাগ, সি আই ছালাউদ্দিন, হাবিলদার ওসমান, সোহরাব, ফরিদ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
সভায় ধুমপানের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, ধুমপানের ফলে মানুষের কিডনি লিভার ব্রেইন ধ্বংস হয়। প্রতিনিয়ত ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক ধুমপায়ী অকালে মৃত্যুবরণ করছে। এছাড়াও ট্রেনের ভিতর ও রেলস্টেশন এলাকায় কোন প্রকার ধুমপান করা এবং কোন দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না বলে হুশিয়ারী প্রদান করেন রেলের কর্তৃপক্ষ।

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি 


















