ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম’রদেহ উদ্ধার

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):  বগুড়ার শাজাহানপুর উপজেলার নদী থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কচুয়াদহ গ্রামের রঙ্গিলা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নি’হত জাহিদুল ইসলাম উপজেলার জালশুকা মধ্যপাড়া গ্রামের মৃত লাল আজগরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কচুয়াদহ গ্রামের রঙ্গিলা ঘাট এলাকায় নদীতে একটি ন’গ্ন ম’রদেহ উপুড় হয়ে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দিলে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লা’শ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
‎‎​নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট (সোমবার) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জাহিদুল। আনুমানিক দুই বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।
‎‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম’রদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৪:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬