ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
নবীনগরে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বালুভর্তি বাল্ক হেডের নৌকার ধাক্কায় লামিম (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত লামিম খান নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের দক্ষিণপাড়া খাঁ বাড়ির হানিফ মিয়ার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে লামিম তার বন্ধুদের সঙ্গে নবীনগরের খাদ্যগুদাম ঘাটসংলগ্ন তিতাস নদীতে গোসল করতে নামে। এ সময় দুটি বালুভর্তি বাল্ক হেডের নৌকার মাঝখানে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামিমের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:























