ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো.মাহবুব তালুকদার ,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৭ বার পঠিত
ঝালকাঠির নলছিটি উপজেলায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা করি। তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক  ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সরকারী অধ্যাপক সামসুল আলম খান বাহার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না এবং জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬