ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা-২ আসনে ধানের শীষের প্রচারণা সভা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৪ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬ শনিবার বিকাল ৩টা থেকে বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. বাকির বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনোদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মেজবাইল ইসলাম (হামিদ) এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভাটির আয়োজন করে ২নং বিনোদপুর ইউনিয়ন বিএনপি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা-২ আসনে ধানের শীষের প্রচারণা সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬