ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

পাকুন্দিয়ায় আবারও নৌকা ডুবে নিহত ২ নিখোঁজ ১দিন পড়ে লাশ উদ্ধার 

মো আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৫৭ বার পঠিত
কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার চরটেকি আবারও  নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী কিশোরী ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল ।
নিখোঁজের ১৮ ঘণ্টা পর শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
গতকাল  শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে  স্পিডবোট এর ঢেউ এ নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৮) মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা বাঙ্গারী ব্যবসায়ী আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও কাশ্মীরা রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানাযায় চার সদস্যের পরিবার শুক্রবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নে দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে আসেন কিশোরগঞ্জ সদর উপজেলার আবদুর রহমান। সেখানে ছোট ডেঙ্গি নৌকায় ব্রহ্মপুত্র নদে ঘুরার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আবদুর রহমান, তার স্ত্রী নীপা আক্তার ও বড় মেয়ে নীলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনায় ছোট মেয়ে নীহা নিখোঁজ  পরদিন শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয় এবং দুপুরে নীহার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত।  সেই স্থান দেখতে পরিবারসহ বেড়াতে যান আবদুর রহমান। ঘোরাঘুরির একপর্যায়ে তারা নদে নৌকায় ভ্রমণে যান, যেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাকুন্দিয়ায় আবারও নৌকা ডুবে নিহত ২ নিখোঁজ ১দিন পড়ে লাশ উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫