ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে কলাবাগান কর্তন

রাজু আহমেদ, রাজবাড়ী :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে রাজবাড়ীর কালুখালীতে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালুখালী সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজের পাশে গিয়ে দেখা যায়, কে বা কারা বাগানের ৭২টি কলাগাছ কেটে ফেলেছে।
প্রতিবেশী আইনাল মৃধা বলেন, মোকসেদ মন্ডল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। রাতের আঁধারে কারা এমন কাজ করলো জানি না। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন।
এ বিষয়, জমির মালিক মকসেদ মন্ডল বলেন, মোহনপুর মৌজার ০৬ নং দাগের ৬.২০ শতাংশ জমি আমার শ্বাশুড়ি মৃত আলেয়া বেগমের নামে। জমিটিতে আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। প্রায় চার মাস আগে এখানে কলা গাছের চারা রোপণ করেছিলাম। কিন্তু গতরাতে কে বা কারা আমার সব গাছ কেটে দিয়েছে, তা জানি না। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।
এ বিষয়, কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়, স্থানীয়রা জানান,পূর্বের কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ ঘটনা হতে পারে। তবে গাছের সাথে এ কেমন শত্রুতা খুব দুঃখজনক। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:



















