ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

মোঃ সাগর হোসেন (বেনাপোল)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১১৩ বার পঠিত

যশোরের বেনাপোলে ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ ও বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টার সময় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনসহ বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র সমাজ।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি বেনাপোল নূর শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে বেনাপোল ও শার্শা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তাগণ ইসরাইলী পণ্য বয়কট ও ইসরাইলীদের সাথে সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধের আহবান জানিয়ে বলেন, যারা নিরপরাধ ফিলিস্তিনী ভাই-বোনের রক্তের সাথে তামাশা করবে তাদেরও বয়কট করা হবে। বিশ্বের সকল ধর্মের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে।
আরও পড়ুন:























