ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ফ্যানের তার ঠিক করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

এম.জে.এ মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৭৬ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন রাজমিস্ত্রি ফারুক হোসেনের মেঝো ছেলে। তিনি দেবিদ্বার সদর এলাকার কালাচান মার্কেটের আমীর হোসেনের ‘সূতা ঘর’ নামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে তুহিন বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গেলে দেখেন ফ্যানটি কাজ করছে না। ফ্যানের সুইচ অন করার পরও না ঘুরলে সংযোগ পরীক্ষা করতে গিয়ে টিনের চালার সঙ্গে আর্থিং হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিনের বাবা ফারুক হোসেন বলেন, “ছেলেটা ফ্যানের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায়, সে আর বেঁচে নেই।”
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যাই। পরিবার কোনো অভিযোগ না করায় এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:



















